সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
প্রতীকি ছবি।

১০ ঘণ্টা বন্ধের পর মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি চালু

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশে প্রায় ১০ ঘণ্টা মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি সেবা বন্ধ থাকার পর তা পুনরায় চালু হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মোবাইল ইন্টারনেটের এই সেবা চালু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার পর থেকে থ্রিজি-ফোরজি সেবার গতি কমানোর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নাম প্রকাশ না করা শর্তে একটি বেসরকারি মোবাইল ফোন অপারেটরের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

**মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি বন্ধ :

বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করতে মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দেয় বিটিআরসি। তবে টুজি সেবা অব্যাহত ছিল।

এই নির্দেশনার ফলে ইন্টারনেটের গতি কমে যায়। এর ফলে গত ১০ ঘণ্টায় মোবাইল ইন্টারনেটে  কেউ ভিডিও এবং ছবি পাঠাতে পারেননি এই নির্দেশনার ফলে সামাজিক যোগযোগমাধ্যমগুলো ব্যবহার করা কষ্টকর হয়ে যায়।

সূত্র : বাংলানিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930