সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বেশির ভাগ আসনে বিপুল ভোটে আমরা জিতবো : কাদের

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ‘ভোট বিপ্লব’ হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা সন্ত্রাস-দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় তাদের ভোট দেবে না দেশের মানুষ।

শুক্রবার (২৮ডিসেম্বর) দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঁঞায় জায়লস্কর ৪ বিজিবি ক্যাম্পের সামনে সড়ক সংস্কারের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের এ কথা বলেন।

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, যারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায় তাদের অপচেষ্টাকে জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে রুখে দেবে।  

উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ভোটকেন্দ্র পাহারার নামে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, তাহলে তা কঠোর হাতে মোকাবেলা করা হবে। বিপুল ভোটে বেশির ভাগ আসনে আমরা জয়লাভ করবো। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হোক। 

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন প্রমুখ। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930