সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ভাঙ্চুরকৃত মাইক্রোবাস।

লক্ষ্মীপুর-২ : কেন্দ্র দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ব্যালট বাক্স ছিনতাই, পুলিশের ব্যবহৃত লেগুনায় আগুন, আহত ৫

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর-২ (রায়পুর-আংশিক সদর) আসনের পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নিজেদের দখলে নেয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের ব্যবহৃত একটি লেগুনায় অগ্নিসংযোগ, একটি মাইক্রোবাস ভাঙ্চুর ও বুথকক্ষ থেকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে বাইরে নিয়ে ভাঙচুর করার ঘটনা ঘটে। রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের ব্যবহৃত লেগুনায় অগ্নিসংযোগ ও ভাঙ্গচুর।


প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির সঙ্গবদ্ধ দল লাঠিসোটা নিয়ে প্রথমে হামলা চালিয়ে ভোটকেন্দ্র দখলে নেয়ার চেষ্টা করে। এ সময় আ’লীগের কর্মীরা প্রতিহত করতে এগিয়ে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ছাত্রলীগের সভাপতি শেখ মীরসহ ৫ জন আহত হন। একপর্যায়ে কেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের লেগুনায় অগ্নিসংযোগ করে বিএনপি কর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহআলম অভিযোগ করে বলেন, বিএনপির সঙ্গবদ্ধ সন্ত্রাসী বাহিনী ভোট কেন্দ্রে হামলা চালিয়ে আ’লীগের ৫ জনকে আহত করে।

এ ব্যাপরে পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. সোহেল বলেন, হঠাৎ ৩০/৪০ জনের একটি দল কেন্দ্রে হামলা চালায় এবং ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। এ সময় পুলিশে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930