সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুর-২ আসনে আ.লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জয়ী

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শহিদ ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আপেল প্রতীকে ২ লাখ ৮৩ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন শহিদ ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৫ ভোট।

লক্ষ্মীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রোববার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৭ আর পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬ জন। আসটিতে ১টি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে ১৩১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

লক্ষ্মীপুর-২ আসনে মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নোমান মাঝ পথে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শহিদ ইসলামকে আওয়ামী লীগ সমর্থন দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930