সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আবার ফোর জি-থ্রি জি মোবাইল ইন্টারনেট বন্ধ

টেক বার্তা ডেস্ক :

রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে আবার ফোর জি-থ্রি জি মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করতে বলেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে প্রায় ২৭ ঘণ্টা বন্ধ রেখে সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই এ নির্দেশনা দেয়া হয়।

পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সারাদেশে ফোর জি ও থ্রি জি ইন্টারনেট বন্ধ থাকবে। রোববার (৩০ডিসেম্বর) ভোট শেষ হওয়ার দুই ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনা পেয়ে মোবাইল ফোন অপারেটররা সব ধরনের মোবাইল ইন্টারনেট চালু করে।

একটি অপারেটরের একজন কর্মকর্তা বলেন, বিটিআরসির নির্দেশনা পাওয়ার পর থেকে ফোরজি, থ্রিজি ও টুজি ইন্টারনেট সেবা পেতে শুরু করেন গ্রাহকরা। এরপর রাত ৯টার পর আবার ফোর জি ও থ্রি জি ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশনা আসে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সারা দেশে ফোর জি ও থ্রি জি ইন্টারনেট বন্ধ করতে প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

রোববার একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সামনে রেখে শনিবার দুপুর থেকে ফোর জি ও থ্রি জি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরে মধ্যরাতে বিটিআরসি মোবাইল অপারেটরগুলোকে টু জি সেবাও বন্ধ করার নির্দেশনা দেয়। এর ফলে শনিবার রাত ১১টার পর থেকে মোবাইল গ্রাহকরা পুরোপুরি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, রোববার সারা দিন ওই অবস্থায় কাটে।

ইন্টারনেট বন্ধের কারণ ব্যাখ্যায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বলেছিলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে’ সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়।

শনিবারের আগে গত বৃহস্পতিবার রাত থেকেও প্রায় ১০ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফোর জি ও থ্রি জি সেবা বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় খোলার পর শনিবার দুপুর পর্যন্ত তা চালু ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930