সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

৯০ দিনের মধ্যে শপথ না নিলে আসন শূন্য ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

বুধবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন -গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হবে এবং সংসদ অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে নির্বাচিত কোনো সংসদ সদস্য শপথ না নিলে সেই আসনকে শূন্য ঘোষণা করা হবে।

বিএনপির নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথ নেবেন না, এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথ নিতে হবে।
ইসি সচিব বলেন, ‘৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে। অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না করলে সে আসন শূন্য ঘোষণার দায়িত্ব সংসদের। ’ সেই আসন শূন্য ঘোষণা করে পুনঃনির্বাচনের জন্য ইসিকে সংসদ সচিবালয় চিঠি দেবে বলেও তিনি করেন।

উল্লেখ্য- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সারাদেশ থেকে ৫ জন সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু বিএনপির এই ৫ জন সংসদ সদস্য শপথ নিবেন কিনা তা এখনো পরিষ্কার না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930