সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

৭ বছরে ৭ শতাধিক পত্রিকার নিবন্ধন : তথ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :
বর্তমান সরকারের মেয়াদে (সাত বছরে) সাত শতাধিক পত্রিকার নিবন্ধন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাসদের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে বেসরকারি মালিকানায় ৩১টি স্যাটেলাইট চ্যানেল, ২৪টি এমএম রেডিও ও ৩২টি কমিউনিটি রেডিও’র অনুমোদন দেয়া।‘প্রতিষ্ঠানগুলোর নিজস্ব দায়বদ্ধতা ও সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে সংবাদপত্র ও ইলেকট্রনিক গণমাধ্যম কাঙ্ক্ষিত উৎকর্ষ অর্জন করেছে।’

বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন বিদ্যমান চিনিকলগুলো ত্রিশ, পঞ্চাশ ও ষাটের দশকে স্থাপিত হওয়ায়, এগুলোর অর্থনৈতিক মেয়াদ শেষ হয়ে গেছে।এগুলোর জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রতিস্থাপনসহ উপজাতভিত্তিক শিল্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

দেশীয় সার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমে গিয়ে আমদানি নির্ভরতা বৃদ্ধির বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী। নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, ‘বিসিআইসির বেশিরভাগ কারখানাগুলো ২০/২৫ বছরের পুরনো। এগুলোর আয়ুষ্কাল ইতোমধ্যে শেষ হওয়া এবং সরকারি সিদ্ধান্তে বছরের প্রায় ৭/৮ মাস গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন কম হচ্ছে।’

সারের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সার কারখানারগুলোর উৎপাদন বৃদ্ধির জন্য যমুনা ফার্টিলাইজার কোম্পানি, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি , ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি ও পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরির পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ফলে এগুলোর উৎপাদন অব্যহত রয়েছে। নতুন সার কারখানা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি উৎপাদনে আসায় ইউরিয়া সারের আমদানি নির্ভরশীলতা কমছে।’

সারের আমদানি নির্ভরশীলতা কমাতে প্রতিদিন ২৮ শ মেট্রিক টন ‍উৎপাদন ক্ষমতার নতুন আরও একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত ক্যাপটিভসহ দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ১৫ হাজার ৩৫১ মেগাওয়াট। চাহিদার বিপরীতে এ পর্যন্ত (জুন ২০১৬) সর্বোচ্চ ৯ হাজার ৩৬ মেগাওয়াট বিদ্যুত উৎপাদিত হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930