সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বই বিদ্যালয়ের গুদামে, অভিযানে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :

নতুন বছরের দুই দিন শেষ। তবুও শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হয় নি। বই গুলো বিদ্যালয়ের গুদাম ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। নির্ধারিত ফি জমা দিতে ব্যর্থ হয়েছে যেসব ছাত্রছাত্রী, তাদের বই গুলো ওই ঘরে গুদামজাত করেছেন শিক্ষকরা। ফি জমা দিলেই বই দেওয়ার কথা বিদ্যালয় কর্তৃপক্ষের। 

এমন খবর পেয়ে বুধবার (২ জানুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব। একই অভিযোগে চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন তারা। এ সময়, দুটি বিদ্যালয়েরই গুদাম ঘরে প্রচুর বই দেখা যায়। তবে চতুর প্রধান শিক্ষকরা আগেই স্কুল ছুটি দেওয়ায় অন্যান্য অভিযোগের বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারেন নি তারা।

পরিদর্শন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি বলেন, আগামীকালের মধ্যে বই না পাওয়া সকল ছাত্রছাত্রীকে বই দেওয়ার জন্য প্রধান শিক্ষকদের বলা হয়েছে। এ বিষয়ে কোনো অজুহাত চলবে না। এ নির্দেশনা পালনে গড়িমসি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930