সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রেডিয়ান্ট স্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে রেডিয়ান্ট স্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা একাডেমিক ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এ সময়, শিক্ষার্থীদের সফলতা ও এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বটতলী মাদ্রাসার মুহতামিম মুফতী মামুনুর রশিদ।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্কুলের উপদেষ্টা এম বেল্লাল হোসেন, উপদেষ্টা মনিরুল ইসলাম টিপু, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর লক্ষ্মীপুর প্রতিনিধি মামুনুর রশিদ, রেডিয়ান্ট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন সবুজ, সহকারি প্রধান শিক্ষক আবদুর রহিম সোহেল, সহকারি শিক্ষক মহিন উদ্দিন প্রমুখ। এছাড়াও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930