সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
ফাইল ছবি।

নির্বাচন নিয়ে আমার বলার কিছু নেই : খালেদা জিয়া

আকাশবার্তা ডেস্ক :

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘আমার বলার কিছু নেই’ বলে মন্তব্য করেছেন। 

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে বিশেষ জজ আদালত-৯ এ নাইকো দুর্নীতির মামলায় শুনানি শেষে সাংবাদিকরা নির্বাচন নিয়ে মন্তব্য করতে বললে তিনি একথা বলেন। তবে আর কোনো প্রশ্নের উত্তর দেননি বিএনপি চেয়ারপারসন।

এর আগে বেলা ১২টা ১০মিনিটে খালেদা জিয়াকে বিশেষ জজ আদালতে হাজির করা হয়। ১২টা ১৫মিনিটে নবনিযুক্ত বিচারক শেখ হাফিজুর রহমান উপস্থিত হন। এরপর বিচারককে উদ্দেশ্য করে খালেদা বলেন, আদালতের জায়গা অত্যন্ত সংকীর্ণ। এখানে উপস্থিত আইনজীবীসহ অন্যান্যরা বসার সুযোগ পাচ্ছে না। এটা আদালতের পরিবেশ হতে পারে না।

এ সময় দুদকের প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল বলেন, এখানে যথেষ্ট জায়গা রয়েছে, সবার বসার আসন রয়েছে।

পরে বিচারক বলেন, প্রয়োজনীয় চেয়ার প্রদান করতে এবং এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি ভবিষ্যতে আরো আসনের ব্যবস্থা করবেন।

তার কিছুক্ষণ পর খালেদা জিয়া আবার বলেন, এভাবে কোর্ট চলতে থাকলে আমি আসবো না। আমাদের লোকজন কেউ আসতে পারেনা, এখানে তাদের জেলগেট থেকে ঢুকতে দেওয়া হয় না। 

এ সময় খালেদার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এখানে সংবিধানের নিয়ম মানা হচ্ছে না। আদালতে প্রবেশকালে আইনজীবীদের নাম লিখে রাখা হচ্ছে এবং মোবাইল জমা দিয়ে প্রবেশ করতে হচ্ছে। এর আগে আমরা এসব বিষয়ে আবেদন করেছি, কিন্তু কোনো ফলাফল পাইনি। 

এদিকে আসামিপক্ষের আইনজীবীরা বিচার কার্যক্রমের শুনানির সময় বাড়ানোর আবেদন জানালে দুদকের প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল বলেন, তাহলে ১৩ জানুয়ারি (রোববার) শুনানির তারিখ নির্ধারণ করা হোক।

প্রতিউত্তরে খালেদা জিয়া তখন বলেন, আপনি সময় নির্ধারণের কথা কেন বলছেন? এটা কোর্ট নির্ধারণ করবে। 

এ সময় খালেদা জিয়ার উত্তরে কাজল তার স্বপক্ষে যুক্তি উপস্থাপন করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930