মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সুবিধাবঞ্চিতদের জন্য ‘স্বপ্ন ফ্রি টিউশন হোম এন্ড স্কুল’

নিজস্ব প্রতিবেদক :

‘স্বপ্ন ফ্রি টিউশন হোম এন্ড স্কুল’। এখানে শুক্রবার ছাড়া প্রতিদিন সন্ধ্যার পর কমপক্ষে ২ ঘন্টা পড়াশুনা করতে পারবে শিক্ষার্থীরা। এর জন্য কোনো ফি অথবা বেতন লাগবে না। গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেছে সামাজিক সংগঠন ‘মানুষ মানুষের জন্য (মামাজ)’।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চাঁদখালী গ্রামে ‘স্বপ্ন ফ্রি টিউশন হোম এন্ড স্কুল’ ক্যাম্পাসের উদ্বোধন করা হয়।

মামাজ-এর সভাপতি আবুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় লক্ষ্মীপুর জেলা ব্লাড ব্যাংক’-এর সভাপতি ফারাজ রানা, সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন, ব্লাড ফর বাংলাদেশ-এর পরিচালক বায়েজীদ বোস্তামী সোহাগ, মানুষ মানুষের জন্য (মামাজ)-এর সিনিয়র সহ-সভাপতি মো. সবুজ, আবদুল বাতেন, মমিন উল্লাহ, সোহেল হোসেন, সহ-সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত উত্তর চাঁদখালী গ্রামের ২৫ জন শিক্ষার্থীকে নিয়ে ‘স্বপ্ন ফ্রি টিউশন হোম এন্ড স্কুল’ পথ চলা শুরু করেছে। মামাজ-এর সদস্যরা সুবিধাবঞ্চিত এসব শিক্ষার্থীদের পাঠদান করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০