সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিদেশ সফরে যাচ্ছেন ড. কামাল-ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

আগামী সপ্তাহে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশ সফরে যাচ্ছেন। চিকিৎসার জন্য তারা দেশের বাইরে যাবেন বলে পরিবার সূত্র দাবি করলেও ঐক্যফ্রন্টের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করছেন না। সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ৩-৪ দিনের মধ্যে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বিদেশ সফর করবেন। গুরুত্বপূর্ণ কয়েকটি দেশে ভোট ডাকাতির ভিডিও চিত্র এবং নানান ডকুমেন্ট নিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্তর্জাতিক পর্যায়ে সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করবেন তারা।

এছাড়াও নির্বাচনের আইনগত বৈধতা প্রশ্নে আদালতে বিচার চাওয়ার বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন। যদিও নির্বাচনের আগে তরুণ প্রজন্মের উদ্দেশে ভোট বিপ্লবের ডাক দিয়েছিলেন সাবেক আওয়ামী লীগের নেতা ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। ফ্রন্টের নেতা আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর, কাদের সিদ্দিকীসহ অনেকেই ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিলেন। নির্বাচনের আগ মুহূর্তে তাদের কথায় পরিষ্কার ছিল ক্ষমতায় আসা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ভোটের হিসাব-নিকাশে গণেশ উল্টে যায়। ভরাডুবি হয় বিএনপি ও ঐক্যফ্রন্টের। ৩০০ আসনের মধ্যে মাত্র ৮টি আসন পায় তারা।

যে কয়টি নির্বাচনে বিএনপি অংশ নেয় এর মধ্যে সবচেয়ে কম আসনে জয় পায় এবারই। আর ড. কামাল হোসেন আওয়ামী লীগ ছাড়ার পর থেকে কখনই তিনি কিংবা তার দলের পক্ষ থেকে কেউ এমপি হতে পারেননি। তাই শেষ পর্যন্ত তার দলের দুজন শপথ নিতে পারেন বলে গণফোরামের একাধিক সূত্রের দাবি। বিদেশ সফর নিয়ে ড. কামাল হোসেনের পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। তার হাঁটাচলায় অনেক অসুবিধা হচ্ছে। এই চিকিৎসা তিনি লন্ডনেই করান। নির্বাচনের কারণে তিনি তার চিকিৎসা বিলম্বিত করেছেন।

অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের আরেক শীর্ষ নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েকদিনের মধ্যেই দেশের বাইরে যাচ্ছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে তিনি কর্মব্যস্ততার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। এমনিতেই তিনি হৃদরোগে আক্রান্ত। তার নিয়মিত পরীক্ষা করা হয় ব্যাংককের একটি হাসপাতালে। তিনি খুব শিগগিরই চেকআপের জন্য সেখানে যাবেন বলে জানা গেছে। সেখানে চেকআপ শেষে তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত মেয়ে মির্জা শামারুহর সাথে কিছুদিন কাটাবেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম জানান, ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে যাচ্ছেন কিনা আমার জানা নেই। এটা সরকারের গুজব বলে তিনি দাবি করেন।

লতিফুল বারী হামিম বলেন, ড. কামাল হোসেন আন্তর্জাতিক ল ইয়ার, তিনি সব সময় দেশের বাইরে সফর করেন এটা নতুন কিছু নয়। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের একটি শীর্ষ রাজনৈতিক দলের নেতা। বহু কারণে তাকে দেশের বাইরে যেতে হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930