বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

গোয়ালঘরে দুর্বৃত্তের আগুনে মারা গেছে ৪টি দুগ্ধজাত গরু

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :

দুর্বৃত্তের দেয়া আগুনে গোয়ালঘর পুড়ে মারা গেছে ৪টি দুগ্ধজাত গরু। শুক্রবার (১১ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের তোরাবগঞ্জ গ্রামে কৃষক খলিলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে কৃষক খলিলুর রহমানের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী রোকেয়া বেগম।

তোরাবগঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর হোসেন ও রোকেয়া বেগম জানান, রাত আনুমানিক ১০টার দিকে গোয়ালঘরে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হঠাৎ আগুন দেখে রোকেয়া বেগম ও তার ছেলে মেয়েরা চিৎকার দিলে এলাকাবাসি এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে গোয়ালঘর পুড়ে যায় এবং চারটি গরু মারা যায়।

রোকেয়া বেগম জানান, তারা ২টি দুগ্ধজাত গরু বর্গা নিয়ে লালন পালন করে ৪টিতে উন্নতি করে। এরমধ্যে ২টি গাভী আগামি মাসেই নতুন বাছুর জন্ম দিতো। তার স্বামী ইটের ভাটার শ্রমিক হিসাবে নিয়োজিত থাকায় বাড়িতে ছিলনা। এ সুযোগে দুর্বৃত্তের দেয়া আগুনে তারা এখন নিঃস্ব।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পশুর প্রতি এমন নিষ্ঠুর আচরণে এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১