মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ ইং ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

৫৯৯ টাকায় ৩ সেট থ্রি পিস!

অর্থ বাণিজ্য ডেস্ক :

মাত্র ৫৯৯ টাকায় ৩ সেট থ্রি পিস! অবাক হলেও সত্যি! অবিশ্বাস্য এ দামেই থ্রি পিস পাওয়া যাচ্ছে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দু’টি থ্রি পিস কিনলেই  ফ্রি পাওয়া যাবে আরেকটি। অফারটি লুফে নিতে স্টলটিতে ক্রেতাদের সাড়াও দেখা গেছে বেশ।

রোববার (১৩জানুয়ারি) রাজধানীর আগারগাঁও মেলা প্রাঙ্গণের ৫১ নম্বর স্টল রংবেরংয়ের টেক্সটাইল প্যাভিলিয়ন ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিন স্টল ঘুরে দেখা যায়, এতে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের থ্রি পিস। রয়েছে দেশীয় ব্রান্ডের বিভিন্ন ধরনের টু পিসও। এসব টু পিসের যে কোনো একটি কিনলেই পাওয়া যাবে আরেকটি ফ্রি। দাম সাড়ে সাতশ’ টাকা। আর ৫৯৯ টাকায় দু’টি থ্রি পিসের সঙ্গে সম্পূর্ণ ফ্রি মিলছে আরেকটি। এতে ৫৯৯ টাকায় মিলছে তিনটি থ্রি পিস।

এছাড়া স্টলটিতে বিদেশি নির্দিষ্ট কিছু পণ্য পাওয়া যাচ্ছে এক থেকে দুই হাজার টাকার মধ্যে।

আমেনা খাতুন নামে এক ক্রেতা বাংলানিউজকে বলেন, মেলায় এসেছি ঘুরতে, তবে কোনো জিনিস পছন্দ হলে কেনার ইচ্ছা আছে। তিনি বলেন, রংবেরংয়ের স্টলে খুব কম দামে থ্রি পিস বিক্রি করা হচ্ছে, তাই এখান থেকে কয়েকটি কিনেছি।

হেলাল উদ্দিন মিরপুর থেকে পরিবার নিয়ে এসেছেন মেলায়। তিনি বলেন, প্রথমে বিশ্বাস হচ্ছিল না এতো কম দামে থ্রি পিস পাবো। কেনার পরে ভালোই লাগছে।

হেলাল বা আমেনার মতো শত শত ক্রেতা ভিড় করছেন স্টলটিতে। তারা পণ্য দেখছেন, আবার পছন্দ হলেই কিনে নিচ্ছেন। অন্যদিকে মালিকপক্ষ বলছেন সাধ্যের মধ্যে পণ্য দিতে পেরে তাদেরও ভালো লাগে।

এ বিষয়ে স্টলটির ম্যানেজার মো. জাফর বাংলানিউজকে বলেন, আমাদের টার্গেট থাকে পণ্য বিক্রি করা। লাভ-লোকসানের হিসাব করি না। তবে আমরা যে মুনাফা করি তা খুবই সিমিত। তাছাড়া সাধ্যের মধ্যে সব শ্রেণীর মানুষকে পণ্য দেওয়াটাও অনেক ভালো লাগার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০