মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

অহনাকে ঝুলিয়ে ট্রাক চালিয়েছেন, চালকের স্বীকারোক্তি

আকাশবার্তা ডেস্ক :

অভিনেত্রী অহনা রহমানকে ট্রাকের দরজায় ঝুলন্ত অবস্থায় রেখে ট্রাক চালিয়েছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ট্রাক চালক সুমন মিয়া।

রোববার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে ট্রাক চালক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তরা (পশ্চিম) থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর আদালতে আসামিকে হাজির করে জবানবন্দি রেকর্ড করতে আবেদন জানান। আদালত জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত শনিবার সকালে রাজধানীর সাভার এলাকায় অভিযান চালিয়ে আসামি সুমন মিয়াকে গ্রেফতার করে উত্তরা (পশ্চিম) থানা পুলিশ। এর আগে শুক্রবার আশুলিয়া থেকে ট্রাক চালকের সহকারী মো. রোহানকে গ্রেফতার করা হয়। পরদিন শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন রোহান।

ট্রাক চালক সুমন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, গত ৯ জানুয়ারি ভোর ৪টায় পাথর বোঝাই ট্রাকটির চালক ছিলেন তিনি। ওই সময় বেপরোয়া গতিতে এসে একটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেন। এ সময় গাড়ি চালক অহনা রহমান গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে তিনি প্রতিবাদ করে তাকে (ট্রাক চালক) নামতে বলেন। তা না শুনে তিনি তর্কে লিপ্ত হন বলে স্বীকার করেন ট্রাক চালক সুমন।

এরপর অহনা রহমান ট্রাকের পাশের দরজায় উঠে ট্রাক চালককে আবারও নামতে বলেন। কিন্তু ট্রাক চালক তার কথা না শুনে তাকে দরজায় ঝুলন্ত অবস্থায় রেখেই ট্রাক ছেড়ে দেন। এ সময় অহনার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ট্রাকচালক জোরে ব্রেক করেন। এতে ট্রাকটি উল্টে যায়। অহনা ছিটকে রাস্তায় পড়ে আহত হন। ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান।

মডেল ও টিভি অভিনেত্রী অহনাকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০