সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কমলনগরে বিষ ঢেলে খামারে মাছ নিধনের অভিযোগ

প্রতিনিধি, রামগতি (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ গ্রামে একটি মাছের খামারে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ ওঠেছে। এতে প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের চাষী মোঃ শাহ আলম। বুধবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস ও হাজিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের লরেঞ্চ গ্রামের হাজী সুলতান আহমেদের ছেলে মোঃ শাহ আলম (৫৫) হাজিরহাট ইউনিয়নের মোঃ সেকান্তরের ৫ একর জমি ইজারা নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। মাছ ও খাবার মিলিয়ে তার কমপক্ষে ২ লাখ টাকা খরচ হয়েছে। ওই মাছ তিনি ৩ লাখ টাকায় বিক্রি করতে পারতেন।

মাছ চাষি শাহ আলম অভিযোগ করে বলেন, পূর্বশক্রুতার জেরে মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাছের খামারটিতে বিষ ঢেলে দেয়। বুধবার সকালে তিনি খামারে গিয়ে দেখেন মাছগুলো মরে ভেসে উঠেছে।

হাজিরহাট তদন্ত কেন্দ্রর এসআই মোঃ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মরা মাছ দেখেছি, তবে কিভাবে মারা গেছে তা ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন ছাড়া বলা যাবেনা কিভাবে মাছগুলো মারা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930