মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দলের খরচে সারাদেশে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের সিদ্ধান্ত

আকাশবার্তা ডেস্ক :

দলের কার্যক্রম আরও গতিশীল করতে জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে দলীয় খরচে কার্যালয় নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

কার্যালয় সংক্রান্ত তথ্য চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সব জেলা, উপজেলা, মহানগর, থানা ও পৌর কমিটির কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, “বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী যেসব জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের নিজস্ব জমি রয়েছে, কিন্তু কার্যালয় নেই- সেসব স্থানে দলীয় খরচে কার্যালয় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

যেসব এলাকায় দলের নিজস্ব জমি নেই, তাদেরকে জমি কিনতেও বলা হয়েছে চিঠিতে।

জেলা, উপজেলা, মহানগর, থানা ও পৌর আওয়ামী লীগের কার্যালয় আছে কি না, থাকলে জমির মালিকানাসহ ঠিকানা ও ফোন নম্বর, অস্থায়ী কার্যালয় থাকলে সেই ঠিকানা ও ফোন নম্বর, অস্থায়ী কার্যালয় ভাড়া করা হলে তার বিবরণ, কার্যালয় না থাকলে তার বিবরণ এবং স্থায়ী ও অস্থায়ী কার্যালয়ে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, ফ্যাক্স ও টেলিফোন সম্পর্কিত তথ্যও চাওয়া হয়েছে চিঠিতে।

সূত্র : বিডিনিউজ২৪

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০