সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ৩০ লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে জব্দকৃত কারেন্ট জালের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাতে জেলা শহরের পুরাতন আদালত রোড সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে প্যাকেটজাত কারেন্ট জালগুলো জব্দ করে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। একই সাথে ঘটনাস্থল থেকে গোকুল দাস (৪০) নামে এক কারেন্ট জাল ব্যবসায়ীকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাতে পুরাতন আদালত রোড সংলগ্ন একটি বাড়িতে যৌথভাবে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। এ সময় ওই বাড়ির ছাদ থেকে প্রায় ৩০ লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো জব্দ করা হয়। একই সাথে জালগুলোর গুদামজাতকারী ও কারেন্ট জাল ব্যবসায়ী গোকুল দাসকে আটক করা হয়। জব্দকৃত কারেন্ট জালের বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা হবে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩০ লক্ষাধিক অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সাথে কারেন্ট জাল ব্যবসায়ী গোকুল দাসকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930