সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রমজানবিবি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকান্ড ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, রমজানবিবি বাজারে রাস্তার পূর্বপার্শ্বে একটি টেইলার্স দোকানে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরআগেই পার্শ্ববর্তী সামীর এন্টারপ্রাইজ, লেপ-তোষকের দোকান, ষ্টেশনারী দোকানসহ দশটি দোকান সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে যায়। এতে দশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

অগ্নিকান্ডের পরে চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল ও বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসাইন মোল্লা অগ্নিকান্ডেরস্থল পরিদর্শন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930