সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে লেগুনা ও পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে যাত্রীবাহী লেগুনা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন স্বপন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে সদর উপজেলার নূরী গাছতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন সদর উপজেলার দক্ষিণ মজুপুর গ্রামের মৃত সাফাউদ্দিনের ছেলে।
এ ঘটনায় মো. সৌরভ নামে এক লেগুনা যাত্রী আহত হয়েছেন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামগতি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পথচারী মো. স্বপন ঘটনাস্থলেই মারা যান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930