সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

বার্গার কিনতে লাইনে দাঁড়ালেন বিল গেটস

বার্গার কেনার লাইনে বিল গেটস। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক :

তিনি কোনো কিছু চাওয়া মাত্রই হাতের কাছে চলে আসবে। প্রায় ১০ হাজার কোটি ডলার সম্পদের মালিক বিল গেটসের ব্যাপারে এমন ধারণাইতো সাধারণ হওয়ার কথা। অথচ সেই গেটসকেই দেখা গেলো বার্গার কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে!

গত সপ্তাহান্তে (উইকেন্ডে) সিয়াটলের ফাস্ট ফুড শপ ডিক’স ড্রাইভ-ইন-এর লাইনে বার্গার কেনার জন্য বিল গেটসের দাঁড়িয়ে থাকার এ বিস্ময়কর ছবি ছড়িয়েছে অনলাইনে। ছবিতে দেখা যায়, লাল সোয়েটার, ধূসর রঙের প্যান্ট ও কালো স্নিকার পরা গেটস পকেটে হাত ঢুকিয়ে অপেক্ষা করছেন লাইনে। তার সামনে দেখা যাচ্ছিল এক তরুণকে। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ফেসবুকে পোস্ট হওয়া এই ধনকুবেরের ছবিটির ব্যাপারে আমেরিকান সংবাদমাধ্যম বলছে, সেদিন মাত্র ৭ দশমিক ৬৮ ডলারের খাবার কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। যেখানে বার্গারের খরচ ছিল ৩ দশমিক ৪০ ডলার, ফ্রেঞ্চ ফ্রাইয়ের ১ দশমিক ৯০ ডলার এবং একটি বড় কোকের খরচ ছিল ২ দশমিক ৩৮ ডলার। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031