সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মা-ছেলে নিহত

আকাশবার্তা ডেস্ক :

নাটোরের বাগাতিপাড়ার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার এলাকার খায়রুল হকের ছেলে আবদুর রব খালেদ (৩৫), তার স্ত্রী ছনিয়া বেগম (২৮) ও ছেলে তাসফি হাসান (৯)।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পকেটখালি রোডের বাঁশবাড়িয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোটরসাইকেলযোগে বাগাতিপাড়া উপজেলার কৈয়চারপাড়া গ্রামের ভগ্নিপতি রফিকুল ইসলামের বাড়িতে ভাগ্নির বিয়ের দাওয়াত খেয়ে নিজ বাড়ি আড়ানীতে ফিরছিল আবদুর রব খালেদ ও তার পরিবার।

পথে বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামে বিপরীতমুখী বালুবোঝায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ তিনটি উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে। নিহত আবদুর রব খালেদ আড়ানী পৌর বাজারের জুতা ব্যবসায়ী। তার স্ত্রী সোনিয়া বেগম গৃহিনী, ছেলে তাসফি হাসান আড়ানী প্যারাগণ কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930