সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ডাকসু নির্বাচন : অছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিলো ঢাবি প্রশাসন

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্টান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এ নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় অছাত্রদের হল ছাড়ার বিষয়ে আলোচনা হয়। তারই অংশ হিসেবে এ নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে অছাত্রদের হল ছাড়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হলকে বহিরাগতমুক্ত করার জন্য প্রভোস্ট কমিটির স্টান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মাস্টার্স শ্রেণির যেসব ছাত্রের পরীক্ষা শেষ হয়েছে তাদের অনতিবিলম্বে হল অফিসে সিট বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, অছাত্র ও বহিরাগত ব্যক্তি কারও কক্ষে অবস্থান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930