মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ ইং ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

জাতীয় পাট দিবস পালিত হবে ৬ মার্চ

আকাশবার্তা ডেস্ক :

আগামী ৬ মার্চ তৃতীয় বারের মত পালিত হতে যাচ্ছে “জাতীয় পাট দিবস”। এবারের পাট দিবসের সকল অনুষ্ঠান সফলতার সাথে ও সুষ্ঠুভাবে উদযাপনের উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৫জানুয়ারি) বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় কমিটির প্রতিনিধিদের সাথে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে এক মতবিনিময় সভা করেন।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মিজানুর রহমান, পাট অধিদপ্তরের মহাপরিচালক শামসুল আলম, বিজেএমসি’র চেয়ারম্যান শাহ মোঃ নাসিম, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, বিটিভি, বাংলাদেশ বেতার, তথ্য অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিজেএ, বিজেএসএ, বিজেজিএ ও বিজেএমএ,এর ব্যবসায়ীক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও সোনালী আশেঁর দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আগামী ০৬ মার্চ তৃতীয় বারের মত পালিত হতে যাচ্ছে “জাতীয় পাট দিবস”। বিদেশে বাংলাদেশের বিভিন্ন কুটনৈতিক মিশনসহ সারাদেশ নানা কর্মসূচি আয়োজনের মাধ্যমে মহাসমারোহে দিনটিকে উদযাপন করতে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বর্নাঢ্য এ দিবসের আয়োজনে জেলা শহর থেকে পাট চাষীসহ পাটের সাথে সংশ্লিষ্ট সকলকে এর সাথে অর্ন্তভূক্ত করা হবে।

র‌্যালি, ব্যানার, পোস্টারসহ পাট চাষ সংশ্লিষ্ট এলাকা গুলোতে বিশেষ আয়োজন থাকবে। পাট মিল এলাকাগুলোতে আলোক সজ্জা সহ তোড়ন নির্মান করা হবে। পাট দিবসে রাজধানীতে অনুষ্ঠিত হবে বিশেষ আর্কষনীয় র‌্যালী এছাড়াও বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৬-৯ মার্চ অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী পাটজাত পণ্যেও মেলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন বলে সদয় সম্মতি দিয়েছেন। মন্ত্রী বলেন, “বর্তমান সরকারের গৃহিত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাট ও বস্ত্রখাতের রপ্তানী বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন , পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রে এ মন্ত্রণালয় সফল হবে।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০