সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কুমিল্লায় দুর্ঘটনায় নিহত প্রতি পরিবার পাচ্ছে ১ লাখ টাকা

আকাশবার্তা ডেস্ক :

কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাবে এক লাখ টাকা। এছাড়া আহত শ্রমিকদের দেওয়া হবে চিকিৎসা ব্যয়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন বলে শনিবার সকালে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চৌদ্দগ্রামে শুক্রবার একটি ইটভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে শ্রমিকদের থাকার ঘরের উপর পড়লে ১৩ জন নিহত হন। আহত দুজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিহত শ্রমিকদের জন্য এক লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন  তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

চৌদ্দগ্রামের গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত শ্রমিক পাঁচজন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

নিহতরা সবাই নীলফামারী জেলার জলঢাকা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এসে ওই ইটভাটায় কাজ করছিলেন। 

তারা হলেন- জলঢাকা উপজেলার নিজপাড়া গ্রামের রঞ্জিত চন্দ্র রায় (৩০), তপন চন্দ্র রায় (২৫), মো. সেলিম (২৮), বিপ্লব (১৯), শংকর চন্দ্র রায় (২২), দীপু চন্দ্র রায় (১৯), অমিত চন্দ্র রায় (২০), পাঠানপাড়া গ্রামের মোরসালিন (১৮), মো. মাসুম (১৮), শিমুলবাড়ি গ্রামের মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), মৃণাল চন্দ্র রায়(২১), রাজবাড়ি গ্রামের বিকাশ চন্দ্র রায় (২৮) ও কলেক চন্দ্র রায় (৩৫)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930