বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কর হার আর বাড়বে না : অর্থমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

কর হার আর বাড়বে না বরং যেটি আছে তার মাধ্যমে চার লাখ কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় তিনি কর হার না বাড়িয়ে কর প্রদানকারীর সংখ্যা বাড়িয়ে রাজস্ব বাড়ানোর প্রতি জোর দেন।

অর্থমন্ত্রী বলেন, আগামীতে ট্যাক্স রেট কমিয়ে করের আওতা বাড়ানো হবে। এখন তিন লাখ কোটি টাকা কর আদায় করা হচ্ছে। আশা করছি, ট্যাক্স রেট কমিয়ে চার লাখ কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। আমরা প্রমাণ করতে চাই, ট্যাক্স রেট কমিয়ে রাজস্ব বাড়ানো সম্ভব।তিনি আরো বলেন, কোন আইটেমে ট্যাক্স কমানো যায়, এগুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসবো। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।’

অর্থমন্ত্রী বলেন, মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি ভালোবাসা দেব। কাউকে জেল জরিমানা দেব না। ট্যাক্সের প্রতিটা আইটেম নিয়ে স্টাডি করব। কোন আইটেমে ট্যাক্স কমানো যায় এগুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসবো। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।

সেমিনারে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১