বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ইং ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে ৭০ কোটি টাকার ৩টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের অধীনে লক্ষ্মীপুরে ৭০ কোটি টাকার ৩টি সড়কের ২৯ কিলোমিটার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এরমধ্যে রয়েছে সদর উপজেলার মান্দারী থেকে দাসেরহাট পর্যন্ত ৯ কিলোমিটার, ভবানীগঞ্জ থেকে নোয়াহাট পর্যন্ত ১৫ কিলোমিটার এবং চন্দ্রগঞ্জ থেকে চাটখিল পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম ও নুরুল ইসলাম বাবুল, জেডএসএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের স্বত্ত্বাধিকারী ইস্কান্দার মির্জা শামীম, জেলা ছাত্রলীগের সাবেক নেতা নজরুল ইসলাম ভুলু প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের অধীনে ৭০ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের ২৯ কিলোমিটার ১২ থেকে ১৮ ফুট প্রশস্ত করা হচ্ছে। এরমধ্যে রয়েছে, ২০ কোটি টাকা ব্যয়ে মান্দারী-দাসেরহাট সড়কের ৯ কিলোমিটার, ৩৮ কোটি টাকা ব্যয়ে ভবানীগঞ্জ-নোয়াহাট সড়কের ১৫ কিলোমিটার এবং ১২ কোটি টাকা ব্যয়ে চন্দ্রগঞ্জ-চাটখিল সড়কের ৫ কিলোমিটার সড়ক। এই প্রকল্পের কাজ ২০২০ সালের ৩০ জুন-এর মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০