সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পুলিশ সপ্তাহ উপলক্ষে চন্দ্রগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি

আকাশবার্তা ডেস্ক :

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই শ্লোগানের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পুলিশ সপ্তাহ পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার (২৮ জানুয়ারী) বেলা ১১টায় থানা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি চন্দ্রগঞ্জ থানা শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক পদক্ষিণ করে পুনরায় থানায় গিয়ে শেষ হয়। এতে অতিথি হিসাবে অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবায়দুল হক পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার সদস্য সচিব বাবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার ও সাংবাদিক সোহেল মাহমুদ মিলন প্রমুখ। এ সময় কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দসহ বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930