সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ইয়াবাসহ আ.লীগ নেতা ও তার দুই সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম শাহীনসহ তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম শাহীন (৪৯)। তিনি একই ইউনিয়নের তোতারখিল গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। এছাড়াও রয়েছেন, দত্তপাড়া গ্রামের মৃত ওসমান আলির ছেলে শাহ আলম (৪৫) এবং একই এলাকার গোলাপ রহমানের ছেলে মোরশেদ আলম (৩০)।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দত্তপাড়া এলাকায় মাদক, অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালীন সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহীনসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930