সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সৌদিঅারবে ৩ লাখ উটের প্রদর্শনী উৎসব

নাজিম ভূঁইয়া, সৌদিঅারব :
সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মেলায় জড়ো হয়েছে ৩ লাখ উট। বিক্রির জন্য কিন্তু এদের আনা হয়নি। ‘কিং আব্দুল আজিজ ক্যামেলস ফেস্টিভ্যাল’-এ আয়োজিত হয়েছে সুন্দরী উটের প্রতিযোগিতা। ডেইলী মেইল সূএ থেকে জানা যায়, বিশ্বের সুন্দরীতম উটকে ২৫ মিলিয়ন পাউন্ড দিয়ে সম্মানিত করা হবে।
সৌদি আরবের রিয়াদে এই ৩ লাখ উট তাদের সৌন্দর্য প্রদর্শন করবে। চলতি মাসের শেষদিকেই এই বিশাল পরিসরের সুন্দরী প্রতিযোগিতা দেখতে পারবে পুরো বিশ্ববাসী।
তবে কিছু শর্ত রয়েছে। তাদের সৌন্দর্য বৃদ্ধিতে কোনো কৃত্রিম পদ্ধতির আশ্রয় নেওয়া যাবে না। তারা তুলে ধরবে একেবারে প্রাকৃতিক সৌন্দর্য যেখানে হস্তক্ষেপ করেনি মানুষ। তাদের কোঁকড়ানো চুল, আকর্ষণীয় কান, দীর্ঘ চোখের পাতা আর আদর্শ কুঁজের গড়নেই ফুটে উঠবে তাদের সৌন্দর্য।
এই মেলার মুখপাত্র ড. তালার আল তোরিফি বলেন, স্পর্শ ঘটেনি এমন সহজাত সৌন্দর্য বিচার করবেন বিচারকরা। মেলাতেই পুরস্কৃত করা হবে সুন্দরী উটগুলোকে।
ব্রিডিং এবং রংয়ের বিচারে উট গুলোকে ৫টি ভাগে বিভক্ত করা হয়েছে। আল ওয়াদাহ সাদা উট থেকে শুরু করে আল মাজাহাতের জাতের গাঢ় রংয়ের উট এবং আল হোমোর এর লালচে উট এবং বাদামী উটের আগমন ঘটবে এই মেলায়। আগত প্রতিটি উটকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হবে। মাথার আকার, দাঁত ও ঠোঁট, গলার দৈর্ঘ্য, কুঁজের আদর্শ গড়ন ইত্যাদি ক্ষেত্রে প্রতিযোগিতায় নামবে উটগুলো।
এত বড় আয়োজনে কিন্তু কেবল উটের প্রতিযোগিতাই শেষ কথা নয়। রয়েছে কবিতা, লোক সঙ্গীত (শালাত) এবং উটের নিলামও চলবে। মেলাজুড়ে উট, উটের মালিক এবং দর্শকদের ভীড়ে মুখরিত হয়ে উঠবে।
চলতি বছর মার্চের ১৯ থেকে এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত চলবে এই উট উৎসব  মেলা। এ সময় স্টক মার্কেটে উটের দাম ৭০ শতাংশ বেড়ে যাবে। আগের বছরগুলোতেও সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী উটগুলো লাখ লাখ দিরহাম পুরস্কার পায়। এই অর্থের জোগান মেলে ‘কিং আব্দুল আজিজ দারাত’ থেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930