মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি, প্রশ্নফাঁস হবে না : শিক্ষামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আগামী দুই ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবে না বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি।

তিনি বলেছেন, ‘গতবার যে পদ্ধতি গৃহীত হয়েছিল তার ফলে প্রশ্নপত্র ফাঁস হয়নি। এবারও আমরা আশা করছি এ বছর কোন প্রশ্নপত্র ফাঁস হবে না। কেউ যদি গুজব রটায়, সেই গুজবে যাতে কেউ কান দেবেন না। অভিভাবক এবং পরীক্ষার্থীর কেউ যাতে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে প্রতারিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুর সোয়া তিনটায় এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, শিক্ষা সচিব সোহরাব হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রশ্নপত্র ফাঁসরোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কক্ষে আসনগ্রহণ করতে হবে। ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রবেশ পত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।’

উল্লেখ্য, ‘এ বছর আটটি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এরমধ্যে ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র ও ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী রয়েছে। এবারে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা তিন হাজার ৪৯৭ ও মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৮২টি।

২০১৭ সালের ২৪ অক্টোবর ওই সময়কার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন ফাঁস ঠেকাতে ওই বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা থেকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকা বাধ্যতামূলক করার কথা জানান।এবারও “পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।

যারা দেরিতে কেন্দ্রে আসবে, তারা নাম, রোল ও বিলম্বের কারণ রেজিস্ট্রারে লিখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় সংক্রান্ত এক পরিপত্রে এই তথ্য জানিয়েছে।

সময় সংক্রান্ত এক পরিপত্রে বলা হয়েছে, “পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। “অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এর পর (পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে) পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্ট্রারে নাম, ক্রমিক নং ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবে।”সব বিভাগীয় কমিশনার, বোর্ড চেয়ারম্যান ও জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পরিপত্রের অনুলিপি দেওয়া হয়েছে।

কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি। “পরীক্ষার সময় পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০