বুধবার ১০ই জুন, ২০২৬ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

এডিবি থেকে ঋণ নেওয়ায় বাংলাদেশ নম্বর ওয়ান

আকাশবার্তা ডেস্ক :

৪৮টি সদস্য দেশের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ অঞ্চলে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে বাংলাদেশকে। এমনকি ভারতের থেকেও বাংলাদেশকে বেশি ঋণ দিয়েছে এডিবি। এডিবি থেকে ঋণ নেওয়ার দিকে থেকে বাংলাদেশ নম্বর ওয়ান।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) শেরেবাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও ভারতীয় হাইকমিশনারের (ইনচার্জ) সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। 

মন্ত্রী আরও জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এডিবি বাংলাদেশকে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। অন্যদিকে ভারত এডিবি থেকে ঋণ নিয়েছে ৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ঋণ নেওয়ায় আমরা ৪৮টি দেশের মধ্যে এক নম্বর। ঋণ নেওয়ার যেমন ভালো দিক আছে, অন্য দিকে খারাপ দিকও আছে। 

তিনি আরও বলেন, প্রতিনিধিরা রেলের গতি বাড়াতে বলেছে। আমরাও রেলের গতি বাড়াতে চাই। রেলে ঢাকা থেকে চট্টগ্রামে ৮ ঘণ্টা সময় লাগে। এটাকে কমিয়ে ছয় ঘণ্টায় আনতে চাই।

তিনি আরও বলেন, ভারতীয় এলওসি ঋণে বাস্তবায়িত প্রকল্পের গতি বৃদ্ধি করতে চাই। ভারত ও এডিবিও চায় প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়াতে, আমরাও চাই। প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়াতে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০