রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এরআগে বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ ইউপির পশ্চিম লতিফপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-সোনাইমুড়ি উপজেলার মহিদ খোলা গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল আলী (২২), চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের মোল্লা বাড়ির আমিন উল্যাহর ছেলে মিলন (৩৫) ও পশ্চিম লতিফপুর গ্রামের কবির ওরফে আদম কবিরের ছেলে জাবেদ (৩০)। এর মধ্যে জাবেদের বিরুদ্ধে ৫টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুল মান্নান সাহেবের বাড়ির পরিত্যক্ত ঘরে তল্লাসী চালিয়ে তাদের ৩ জনকে আটক করেন। এ সময় তাদের হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০