সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ ক্রিকেটে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুর

স্পোর্টস ডেস্ক :

ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ ন্যাশনাল ক্রিকেট প্রতিযোগিতায় সিলেট ও চট্টগ্রাম ইস্ট জোনে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপুর জেলা দল। গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) কুমিল্লার বার্ড মাঠে সুনামগঞ্জ জেলাকে ৪৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লক্ষ্মীপুর দল। ম্যাচ সেরা হয়েছেন লক্ষ্মীপুর দলের রিহান হোসেন।

ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় লক্ষ্মীপর দল। ৫০ ওভারের খেলায় ৪৯ ওভার ৫ বলে সবকয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১২৭ রান। নির্ধারিত ৫০ ওভারে ১২৮ রান সংগ্রহের লক্ষ্যে মাঠে নেমে ৩০ ওভার ৫ বলে গুটিয়ে যায় সুনামগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল। তাদের সংগ্রহ ৮৪ রান। ফলে ৪৩ রানে জয় পায় লক্ষ্মীপুর জেলা দল।

এরআগে গত শনিবার (২০ জানুয়ারি) চাঁদপুর জেলা স্টেডিয়াম মাঠে সিলেট জেলাকে হারিয়ে জয়ের শুভ সূচনা করে লক্ষ্মীপুর দল। এরপর রাঙামাটি জেলা দলকে দুই বার ও সিলেট জেলা দলকে পুনরায় হারিয়ে সেমিফাইনালে খেলে লক্ষ্মীপুর দল। সেমিফাইনালে ফেনী জেলা দলকে হারায় তারা। গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) কুমিল্লার বার্ড মাঠে সুনামগঞ্জ জেলা দলকে ৪৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লক্ষ্মীপুর জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল। ফাইনাল ম্যাচ সেরা হয়েছেন লক্ষ্মীপুর দলের রিহান হোসেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারি অনুর্ধ্ব-১৬ লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দলের অধিনায়ক মাজহারুল হক রুপম। অন্যান্য খেলোয়াড়রা হলেন- রাব্বি হোসেন, রিহান হোসেন, ইয়ামিন হাসান, হৃদয় হোসেন, সিয়াম হোসেন ফাহিম, আহমেদ শরীফ, রাফিউল ইসলাম, মো. রায়হান, শাকিল হোসেন, তানভির হাসান, পার্থ সরকার, আলী হোসেন রাহাত, মো. রাজন, আশরাফুল ইসলাম, অজিত, প্রহর ও আজহার।
চ্যাম্পিয়নের বিষয়ে কোচ মনির হোসেন বলেন, আমাদের খেলোয়াড়রা যে এভাবে খেলতে পারে সেটি আগে কখনো দেখা যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930