মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনীতিকরা

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনীতিবিদদের সৌজন্যে শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার পর গণভবনে এই চা চক্র শুরু হয়।

তবে সংলাপে অংশ নিলেও এবার চা-চক্রে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তারা। শনিবার বিকাল সাড়ে তিনটায় গণভবনের এই চা-চক্র শুরু হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের সংলাপ হয়। এর ধারাবাহিকতায় চা-চক্রে অংশ নেওয়ার জন্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রটোকল উইং সূত্রে জানা যায়, ১৪ দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ বামদলগুলোকে শনিবারের চা-চক্রে নিমন্ত্রণ করা হয়েছে। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আবু তৈয়ব জানান,জাতীয় পার্টি চা-চক্রে উপস্থিত থাকবে।

১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান, তারা চা-চক্রে যাচ্ছেন। আরেক শরিক জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াও চা-চক্রে যোগ দেবেন বলে জানান।

গণভবন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সরকারি এ বাসভবনের সবুজ লনে চা-চক্র অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রসঙ্গত, এর আগে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক এবং সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে চা-চক্রে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০