সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

উপজেলাতেও আ.লীগের বিদ্রোহী প্রার্থী থাকবে না

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুইজন ছিলেন। একটি বড় দলের জন্য এটা কিছুই না। উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। আর বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে যেমন বিদেশি বন্ধু হারিয়েছে, অন্য দিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের। নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে 
কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার।

এ নিয়ে আমাদের কিছু বলার নেই। মন্ত্রী জানান, কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এ ছাড়া মেঘনা ও গোমতী সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ মাসের যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন। অপর দুইটি সেতু আগামী জুন-জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930