রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রায়পুরে পেট ভর্তি ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

বিশেষ কায়দায় টেকনাফ থেকে ইয়াবা আনা হচ্ছে। এমন খবর পেয়ে ইয়াবা পাচারকারী দুই যুবককে আটক করে রায়পুর থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ইয়াবা কলার ভিতরে ঢোকানো হয়। পরে ওই কলা গিলে খেয়ে রায়পুরে চলে আসেন দুই পাচারকারী।

পুলিশ জানায়, রোববার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে পেটের ভেতর ইয়াবা বহনকারী মোবারক হোসেন ও জুবায়ের নামে দুই যুবককে আটক করে পুলিশ। আটকের পর মোবারকের পেট হতে পায়ুপথে সাড়ে ১৫শ’ পিস ও জুবায়েরকে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক জুবায়ের টেকনাফ উপজেলার নিলা গ্রামের নুরুল বশরের ছেলে ও মোবারক হোসেন একই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক স্বীকার করেন তার পেটের ভিতর সাড়ে ১৫শ’ পিস ইয়াবা আছে। পরে তাকে থানায় এনে বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেটগুলো বের করা হয়। মাদকদ্রব্য পরিবহনের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০