সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নৃত্যশিল্পীকে রাত কাটানোর প্রস্তাব দিয়ে গ্রেফতার সালমান খান!

বিনোদন ডেস্ক :

বি-টাউন এই মুহূর্তে #MeToo ঝড়ে উত্তাল। এবার শ্লীলতাহানির অভিযোগ দায়ের হল বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সালমান ইউসুফ খানের বিরুদ্ধে। গত ৩০ জানুয়ারি মুম্বাইয়ের ওশিয়ারা থানায় তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন এক নৃত্যশিল্পী। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্রের খবর, ওই নৃত্যশিল্পীর অভিযোগ, ওশিয়ারার একটি কফি শপে সালমানের সঙ্গে আলাপ হয় ওই নৃত্যশিল্পীর। অভিযোগ, সেখানেই তাকে দুবাইতে একটি অনুষ্ঠানে তার সঙ্গে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়। কফি শপ থেকে সালমান তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যান। গাড়ির মধ্যেই তাকে আপত্তিকরভাবে স্পর্শ করা হয় বলে দাবি ওই নৃত্যশিল্পীর। তার আরও অভিযোগ, তিনি এমন আচরণের প্রতিবাদ করলে সালমান তাকে নাকি বলেছিলেন এ ধরনের ঘটনা বলিউডে ঘটেই থাকে।  এফআইআরে আরও বলা হয়েছে, সালমানের ম্যানেজার ওই নৃত্যশিল্পী ও তার ট্রুপকে দুবাইতে পারফর্ম করার জন্য গতবছর ২০ আগস্ট ফোন করেন।

সালমান ইউসুফ খান

মহিলা নৃত্যশিল্পীর অভিযোগ, দুবাইতে পারফর্ম করতে যাওয়ার পর সালমান ও তার সঙ্গীরা তাকে ও তার ট্রুপের আরও বেশকয়েকজনকে যৌন হেনস্থা করে। আরও একটি শোয়ের প্রস্তাব দিয়ে বাহরাইনের একটি রিসোর্টে রাত কাটানোর প্রস্তাবও দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই নৃত্যশিল্পীর।

দুবাই বিমানবন্দরে সালমান ওই নৃত্যশিল্পীকে তার খুড়তুতো ভাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেন। এবার গাড়িতে দুবাই ফেরার পথে ফের তাকে খারাপভাবে স্পর্শ করা হয় বলে অভিযোগ নৃত্যশিল্পীর। দুবাই থেকে ফিরেই তিনি অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিলে তাকে ও তার ট্রুপের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, শ্লীলতাহানির অভিযোগে ধৃত সালমান ইউসুফ খান ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ শোয়ের চ্যাম্পিয়ন ছিলেন। এই মুহূর্তে তিনি বলিউডের সফল কোরিওগ্রাফার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930