রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রামগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় দুই সদস্য আবদুল হামিদ (৩০) ও আশরাফুল হোসেন ওরফে হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে একটি চোরাই মোটরসাইকেল ও চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। রোববার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া।

জানা গেছে, আটক আবদুল হামিদ চাঁদপুর জেলার উত্তর মতলবের ব্রাহ্মনচর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে ও আশরাফুল হোসেন হ্যাঙ্গারচর গ্রামের মৃত আবদুল আজিজ ফরায়েজির ছেলে। তারা দুজনই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার বিকালে রামগঞ্জ উপজেলার রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করেন পুলিশের উপ-পরিদর্শক মো. কাউসারুজ্জামান ও জহির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। এ সময় ওই এলাকার বিল্লাল ম্যানশনের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির সময় আশরাফুল হোসেনকে হাতেনাতে আটক করা হয়। তার নিকট থেকে চোরাইকৃত একটি মোটরসাইকেল ও চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আশরাফুলের জবানবন্দি ও তথ্যের ভিত্তিতে শনিবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদি থেকে আবদুল হামিদকে আটক করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০