সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মোবাইলে ছবি তুলে প্রশ্ন পাচারের চেষ্টা পরীক্ষার্থীর

আকাশবার্তা ডেস্ক :

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে মেসেঞ্জারে বাইরে পাঠানোর চেষ্টার সময় এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

আটক ওই পরীক্ষার্থীর নাম রিফাত উদ্দিন। সে মির্জাপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন জানান, মঙ্গলবার এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসাসহ কাটিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যাই। এ সময় স্মার্ট ফোনে ছবি তুলে মেসেঞ্জারে বাইরে পাঠানোর চেষ্টার সময় এক পরীক্ষার্থীকে মোবাইলসহ আটক করা হয়। তল্লাশি চালিয়ে ওই কেন্দ্রের আরও ৬ পরীক্ষার্থীর কাছ থেকে ৬টি ফোন জব্দ করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ৩ কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। প্রশ্নপত্র ছবি তুলে বাইরে পাচারের চেষ্টার কারণে আটক পরীক্ষার্থীকে ‘এক্সপেল’ করা হয়েছে।

‘শিক্ষা খাত নিয়ে নতুন ষড়যন্ত্র করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একটি চক্র এ কাজ করাতে পারে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ যোগ করেন রুহুল আমিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930