সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরের কুশাখালীতে শিশু ধর্ষণের ১২ দিন পর থানায় মামলা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পাখির বাসা দেখাতে নিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার ১২ দিন পর মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভিকটিমের মা বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার একমাত্র আসামি ফজলে রাব্বি (১৮) সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের ছিলাদী গ্রামের সাইফুল ইসলাম হারুনের ছেলে।

জানা গেছে, ভিকটিম শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কুশাখালি ইউনিয়নের ছিলাদী গ্রামের রফিক মেম্বারের বাড়ির পার্শ্ববর্তী কালভার্টের নিচে ধর্ষণের ঘটনা ঘটে। আসামি রাব্বি শিশুটিকে পাখির বাসা থেকে বাচ্চা নিয়ে দেওয়া কথা বলে কৌশলে ঘটনাস্থলে নিয়ে যায়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরআগে ঘটনাস্থলে ভিকটিমের সঙ্গে থাকা অন্য একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করে রাব্বি।

ধর্ষণের শিকার শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে শারিরীক অবস্থার উন্নতি না হলে তাকে নোয়াখালির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত রাব্বি’র পরিবারের সঙ্গে আঁতাত করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মহিন উদ্দিনের নেতৃত্বে জুয়েল, সোহেল, মুরাদ ও মো. সোহেলসহ কয়েকজন বিষয়টি মিমাংসা করার আশ্বাস দিয়ে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিম শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামি রাব্বীকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930