মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

হাজার কোটি টাকা লুট হচ্ছে আর দুদক ব্যস্ত শিক্ষকদের নিয়ে : হাইকোর্ট

আকাশবার্তা ডেস্ক :

দুদকের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে আর তারা শিক্ষকদের নিয়ে ব্যস্ত। দুর্নীতি দমন কমিশন দুর্নীতির ‘রাঘব বোয়ালদের বিরুদ্ধে’ ব্যবস্থা নিতে পারছে না।

বৃহস্পতিবার (০৭ফেব্রুয়ারি) কোচিং সেন্টার রিটের শুনানিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ কথা বলেন।

দুর্নীতি দমন কমিশন ইদানীং বেশ কিছু সরকারি হাসপাতাল ও স্কুলে অভিযান চালিয়েছে। অভিযান বের হয়ে এসেছে চিকিৎসক এবং শিক্ষকদের একটি বড় অংশ কর্মস্থলে অনুপস্থিত থাকেন। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ স্বয়ং চট্টগ্রামের কয়েকটি স্কুলে অভিযান চালিয়েছেন। দুদকের এই অভিযানের পর বেশ কিছু হাসপাতালের চিত্র পাল্টানোর তথ্য পাওয়া যাচ্ছে। স্কুলেও অনুপস্থিত শিক্ষকরাও তাদের ‘অভ্যাস’ পাল্টাচ্ছেন।

দুদক দুর্নীতিবাজ রাঘববোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না উল্লেখ করে আদালত বলেন, ছোট দুর্নীতির আগে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। তবেই দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।

হাইকোর্ট বেঞ্চ অবশ্য মনে করে, এসব অভিযানের আগে দুদকের বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। আদালত বলেন, ‘যেখানে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, সেখানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি যাচ্ছেন না তা নিয়ে দুদক ব্যস্ত।

আদালত বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত বড় বড় রাঘববোয়ালদের ধরে এনে ছেড়ে দিয়ে স্কুলশিক্ষকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুদক। যেখানে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, সেখানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি যাচ্ছেন না তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০