বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

যেসব সিনেমা হলে পরীর ‘আমার প্রেম আমার প্রিয়া’

বিনোদন ডেস্ক :

শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি মুক্তি পাচ্ছে। আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশের ৪৫টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ছবিটি। তার বিপরীতে আছেন কায়েস আরজু।চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

ঢাকার মধুমিতা, বলাকা, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্স, পুনম, এশিয়া, সৈনিক ক্লাব, রাণিমহল, আনন্দ, রাজমনি, চম্পাকলি, বর্ষা, সাভারের সেনা অডিটরিয়াম।অন্যদিকে ঢাকার বাইরের যশোরের মনিহার, খুলনার লিবার্টি ও সংগীতা, চট্টগ্রামের আলমাস, বরিশালের অভিরুচি, বগুড়ার সোনিয়া, দিনাজপুরের মডার্ণ, সৈয়দপুরের তামান্না, রংপুরের শাপলা, ফরিদপুরের বনলতা, টাঙ্গাইলের মালঞ্চ, কল্লোল, রাজিয়া, হবিগঞ্জের মোহন, দাউদকান্দির ঝর্ণা, গোবিন্দগঞ্জের হীরক সিনেমা হলগুলো উল্লেখযোগ্য।

আরজু-পরীমণি ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন।চিত্রনায়িকা পরীমনি বলেন, দীর্ঘদিন পর আমার নতুন একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। সাধারণ প্রেম-ভালোবাসার গল্পের বাহিরে গিয়ে খুবই চমৎকার একটি গল্পের এ ছবিটিতে আরজুর সাথে আমার রসায়ন, খুনসুটি, ঝগড়া দর্শকদের ভালো লাগবে বলে আশা করি।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর এই প্রথম বাংলার ছবির স্টাইল আইকন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ অভিনীত কোন গান রিমেক করা হয়েছে।  ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম’। জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ ছবির গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালকের লেখা, আবু তাহেরের সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন এবং আগুন।সালমান-শাবনূর জুটি অভিনীত এই গানটি আবারও নতুনভাবে দেখা ও শোনা যাবে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে। নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও খেয়া। সঙ্গীত আয়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১