সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নোয়াখালীতে সেনাবাহিনীর জিপ খালে, নিহত ৩

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সোনাপুর-হাতিয়া স্টিমার ঘাট সড়কে সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ফয়েজ ও মাসুম এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজসহ তিন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ সদস্য।শুক্রবার বিকেলে সুবর্ণচর উপজেলার তোতার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সোয়া তিনটার দিকে সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়ানের একটি দল সিলেট থেকে হাতিয়ার স্বর্ণদ্বীপ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী জিপটি উল্টে তোতার বাজার এলাকায় রাস্তার পাশে ডোবাতে পড়ে যায়। এতে গাড়িতে থাকা সকল সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ফয়েজ ও মাসুম নামে দু্ইজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ নামে আরও এক সদস্য নিহত হন। এছাড়া আহত আরও ৯ সেনা সদস্যকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930