সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আরও ১৩১৪ পর্নসাইট বন্ধ করা হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

তথ্য প্রযুক্তি ডেস্ক :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আরও ১ হাজার ৩১৪টি পর্নসাইট বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইন্টারনেটে জুয়া খেলা হয় এমন ১২টি সাইট চিহ্নিত করে সেগুলোও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই তথ্য জানান।

মন্ত্রী লিখেছেন, ‘২৪৪টি পর্নসাইট এরই মাঝে বন্ধ করা হয়েছে। আমাদের টিম আরও ১ হাজার ৩১৪টা পর্ন সাইটের সন্ধান পেয়েছে। আমরা এগুলো বন্ধ করার কাজে হাত দিয়েছি। আশা করি সহসাই এখানে সফলতা আসবে। আমরা যেমনি ডিজিটাল হচ্ছি, তেমনি ডিজিটাল নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শিশুসহ দেশের সব নাগরিককে ডিজিটাল বিশ্বে নিরাপত্তা বিধান করা আমাদের প্রত্যয়। আমরা করবো জয়।’

তিনি আরও লিখেছেন, ‘বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব বন্ধ করা হবে। এছাড়া ইন্টারনেটে জুয়া খেলার ১২টি সাইট পেয়েছি। সেগুলো বন্ধ করছি। ডিজিটাল বাংলাদেশ হোক নিরাপদ।’

উল্লেখ্য, গত বুধবার (০৬ ফেব্রুয়ারি) ২৪৪টি পর্ন ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসি দেশের সবকটি আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশনা পাঠিয়ে অবিলম্বে নির্দেশনা কার্যকর (ডোমেইন ও লিংক বন্ধ) করতে বলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930