সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে ২ যুবকের মরদেহ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পৃথক এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এদের মধ্যে কবির হোসেন (৩৫) নামে এক যুবক স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। আরেকজনের মরদেহ নদীতে ভেসে আসে। তার পরিচয় পাওয়া যায়নি।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের আশ্রায়ন প্রকল্পের একটি কক্ষ থেকে কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত কবির উপজেলার চরকালকিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে। তিনি ওই আশ্রয়ণে বসবাস করতেন।

এদিকে মেঘনা নদীর পাটোয়ারীর হাট অংশে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে অজ্ঞাত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930