বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ইং ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্সের ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে দেশ ও জনগণের কল্যাণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন (পিপি), জেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ।

বক্তারা বলেন, মাদকের সাথে জড়িত এমন কাউকেই ছাড় দেওয়া হবেনা। জেলার প্রতিটি বাজারে মাদকের বিষয়ে সচেতনতামূলক প্রদর্শনী দেখানো হবে। যাতে সর্বস্তরের মানুষ মাদকের কুফল সম্পর্কে জানতে পারে। দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে গাড়ির মালিক, চালক ও যাত্রীদের সচেতনতার পরিচয় দিয়ে নিয়মনীতি মেনে চলতে হবে। বিশেষ করে সিএনজি চালিত অটোরিক্সায় তিনজনের বেশি যাত্রী নেওয়া যাবেনা। এ বিষয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও আগামী ছয় মাসের মধ্যে পরিকল্পিতভাবে লক্ষ্মীপুরকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করাসহ বিভিন্ন গুরুত্ব বিষয়ে আলোচনা করেন বক্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০