সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ধর্ম যার যার উৎসব সবার : প্রধান বিচারপতি

আকাশবার্তা ডেস্ক :

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। সুতরাং আজকে আমরা এই উৎসবে যোগ দিতে এসেছি। তিনি বলেন, সুপ্রিম কোর্ট বারে এ অনুষ্ঠান অনেক আগে থেকেই পালন হয়ে আসছে। আমি প্রায় প্রত্যেক বারেই এসেছি। কোনোবারই মনে হয়, মিস হয়নি। ভবিষ্যতেও আসব। সবার মঙ্গল কামনা করছি।’

রোববার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক বাণী অর্চনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও ‘ধর্ম যার যার, উৎসব সবার’ উল্লেখ করে বলেন, ‘আজ সবাই এই আনন্দে মেতে উঠুক। যে যে ধর্ম পালন করি না কেন এই উৎসবে সবাই সংযুক্ত হয়ে একাকার হয়ে যাক এই কামনা করছি।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সবসময় ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে থাকে। আমরা মনে করি এই বাংলাদেশ সকলের। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও সকলের। তাই এই দিনটিকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে থাকি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা চাই সুপ্রিম কোর্ট সকল চিন্তার আধার হোক। সকল ধর্ম এখানে পালন করা হয়। আমাদের চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এখানে লালন করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ষষ্ঠী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শশাঙ্ক শেখরসহ হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930