বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বাংলাদেশে ১৫০০ মিলিয়ন ডলারের ফুলের বাজার রয়েছে : মার্কিন রাষ্ট্রদূত

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশে বছরে ১৫শ মিলিয়ন ডলারের ফুলের বাজার রয়েছে বলেছেন, ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা এলাকায় ফুলের ক্ষেত পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে বছরে ১৫শ’ মিলিয়ন ডলারের ফুলের বাজার রয়েছে। এই বাজার প্রতিনিয়ত বাড়ছে। সেই সাথে রফতানির সম্ভাবনাও তৈরি হচ্ছে। ফুল চাষে নারীদের আগ্রহ রয়েছে। তাদের সংশ্লিষ্টতা বাড়াতে এবং চাষীদের উন্নয়নে ইউএসএআইডি কাজ করছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে মার্কিন সরকারের অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে কৃষিক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে চায় মার্কিন সরকার।

স্ত্রী মিশেলসহ ২০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিলার চাষীদের ফুলের শেড পরিদর্শন করেন। এসময় ইউএসএআইডির প্রাইভেট সেক্টর বিভাগের উপদেষ্টা অনুরুদ্ধ রায় বলেন, চাষীরা যাতে উন্নত পদ্ধতিতে মানসম্মত ফুল উৎপাদন করতে পারে সে বিষয়ে কাজ করছেন। এতে উৎপাদনশীলতা ১৫০ ভাগ পর্যন্ত বেড়েছে।

তিনি বলেন, পানিসারায় দেশের প্রথম ফ্লাওয়ার স্টোর নির্মাণ করা হচ্ছে। আগামীতে প্যাকেজিং, গ্রেডিং ও রফতানি সম্ভাবনা নিয়ে কাজ করবে ইউএসএআইডি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১