মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমার সংবাদ এর বর্ষসেরা প্রতিনিধি লক্ষ্মীপুরের আলী হোসেন

নিজস্ব প্রতিবেদক :

অনুসন্ধানী এবং সাহসিকতাপূর্ণ সংবাদ লেখনির ক্ষেত্রে ‘‘দৈনিক আমার সংবাদ’’ এর বর্ষসেরা পাঁচজনের মধ্যে প্রথমস্থান নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. আলী হোসেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সেরা প্রতিনিধি হিসাবে সন্মাননা পুরস্কার গ্রহণ করেন তিনি।

দৈনিক আমার সংবাদ এর ৬ষ্ঠ বর্ষপুর্তি পালন ও ৭মবর্ষে পদার্পন উপলক্ষে এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হাসেম রেজার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সাংবাদিক আলী হোসেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ সারাদেশ থেকে আগত ৪৫০ জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমার সংবাদ সূত্র জানায়, সারাদেশে সাহসিকতা পূর্ণ সংবাদ লেখনির ক্ষেত্রে ৫ জন এবং বিজ্ঞাপনদাতাদের মধ্যে সেরা ৫ জনসহ ১০ জনকে সর্বসেরা পুরস্কারপ্রাপ্ত হিসাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে আলী হোসেন প্রথমস্থান অর্জন করে।

সাংবাদিক আলী হোসেন লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক ভিশনের প্রধান বার্তা সম্পাদক এবং মাইটিভির লক্ষ্মীপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০